শেকড় সামাজিক সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান
হবিগঞ্জস্থ চুনারঘাট উপজেলায় শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে শেকড় সামাজিক সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান গত শনিবার (৩১ জানুয়ারি ২৬) উপজেলার মুসলিম হলে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক ও শেকড় মেধাবৃত্তি ২০২৫ এর সদস্য সচিব প্রবাসী সাংবাদিক জিয়াউল হক জুমানের সঞ্চালনায়, সংগঠনের উপদেষ্টা ইন্জিনিয়ার আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শেকড় মেধাবৃত্তি ২০২৫ এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার। বিশেষ অতিথি ছিলেন নাজিম উদ্দিন শামছু, সাবেক মেয়র চুনারুঘাট পৌরসভা, এডঃ মীর সিরাজ আলী, সাধারণ সম্পাদক চুনারুঘাট উপজেলা বি,এন,পি, ফারুক উদ্দিন চৌধুরী , সভাপতি চুনারুঘাট প্রেস ক্লাব , সাংবাদিক ইবনে জামান শামছু, ফজলুল হক আবিদ, অধ্যক্ষ মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজ, আব্দুস ছামাদ, ইন্সট্রাক্টর ইউ,আর,সি -চুনারুঘাট উপজেলা। এতে আরো উপস্থিত ছিলেন, নাসির উদ্দিন পরিচালক সি.সি.টি এন চুনারুঘাট , সৈয়দ লুৎফুর রহমান সরকারি প্রধান শিক্ষক একডালা উচ্চ বিদ্যালয়, বসির আহমেদ সিনিয়র শিক্ষক ডি.সি.পি উচ্চ বিদ্যালয়, সাদ্দাম হোসেন সহকারী শিক্ষক ডি.সি.পি উচ্চ বিদ্যালয় , তাহমিনা আক্তার মুন্নি সহকারী শিক্ষক আইডিয়াল স্কুল এন্ড কলেজ , সাংবাদিক খন্দকার আলাউদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেকড় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ,শেকড় মেধাবৃত্তি ২০২৫ এর সদস্য সচিব স্পেন প্রবাসী সাংবাদিক জিয়াউল হক জুমন। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাসুক মিয়া সহ-সভাপতি শেকড় কেন্দ্রীয় কমিটি, রুমান আহমেদ সাংগঠনিক সম্পাদক শেকড় কেন্দ্রীয় কমিটি, আব্দুল্লাহ আল মামুন দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি, তৌফিকুল ইসলাম রুমন সভাপতি শেকড় পৌর শাখা, জামাল তরফদার সাধারণ সম্পাদক শেকড় পৌর শাখা, শহিদুল ইসলাম জসিম সাংগঠনিক সম্পাদক শেকড় পৌর শাখা , আতাউল হক ইমরান সিনিয়র সহ-সভাপতি শেকড় ১০নং মিরাশী ইউনিয়ন, আব্দুল্লাহ আল মাসুম'সহ আরো অনেকে। এছাড়া আরো উপস্থিত ছিলেন, শেকড় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ , শেকড়ের আজীবন সদস্য ,সাধারণ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সমাজসেবায় নিবেদিত মানুষদের স্বীকৃতি দেওয়া একটি জাতির অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেকড় সামাজিক সংগঠন এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অনুষ্ঠানের একপর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন সংগঠনের উপদেষ্টা ও শেকড় মেধাবৃত্তি ২০২৫ এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদারসহ আমন্ত্রিত অতিথিরা।
Comments