নির্বাচন বিষয়ে স্বচ্ছ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে বলে জানিয়েছেন ইইউ'র প্রধান নির্বাচন পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস। রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
ইভারস আইজাবস বলেন, 'কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ডের দুইশ পর্যবেক্ষক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করবেন। ৪৬ পর্যবেক্ষক আজ ঢাকায় আসবেন। তারা বিভাগীয় শহরগুলোতে কাজ শুরু করবেন।'
ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক বলেন, 'সব ইইউ পর্যবেক্ষক নিরপেক্ষ মতামতের জন্য দায়বদ্ধ। আমি আপনাদের নিশ্চিত করছি, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইইউ নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে। ১৪ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমি সংবাদ সম্মেলন করবো। আর দুমাস পর পূর্ণাঙ্গ প্রকাশ করা হবে।'
Comments