৩৫ বছর পর চাকসু নির্বাচন, তপসিল ঘোষণা হতে পারে আজ
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
আজ বিকাল ৩টায় চাকসু ও হল সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা করা হতে পারে। এজন্য নির্বাচন কমিশনের প্রধান হিসেবে ড. মনির উদ্দিনের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ভোটার তালিকা প্রণয়নের কাজও দ্রুত এগোচ্ছে। চাকসু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, তপসিল ঘোষণার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সূচি প্রকাশ করা হবে।
সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর সংঘর্ষ ও অনুকূল পরিবেশের অভাবে দীর্ঘদিন ধরে এই নির্বাচন বন্ধ ছিল। চাকসু নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ছাত্রসংগঠনগুলোর দাবিদাওয়া ও সরব কর্মসূচি দিতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন তাদের মূল লক্ষ্য।
Comments