গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, প্রতিশোধ ও প্রতিহিংসা নয়। ভাতৃত্বের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে সকাল ১১টায় বিএনপির বর্ধিত সভায় তিনি একথা বলেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে দেন।
সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনিও বক্তব্য দেন।
বর্ধিত সভা শুরু হয় শোক প্রস্তাব দিয়ে। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়া সভায় যুক্ত হয়ে আরো বলেন, ফ্যাসিস্ট সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার সব ধরনের ষড়যন্ত্র করেছে কিন্তু একতাবদ্ধতার কারণে সফল হয়নি। তিনি যে কোনো মূল্যে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে 'প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ' শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এই প্রমান্যচিত্রে তৈরি করেছে 'বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি'।
এছাড়া বর্ধিত সভা উপলক্ষে আমরা বিএনপি পরিবার 'আস্থা' নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। এরপরে রুদ্ধদ্বার কর্ম অধিবেশন, যেখানে তৃণমূলের নেতারা বক্তব্য দেবেন। পরে সমাপনীতে তারেক রহমান নীতিনির্ধারণীয় বক্তব্য দেবেন।
Comments