দুর্গাপূজা: বেড়েছে মণ্ডপের সংখ্যা, সরকারি অনুদান বেড়ে ৫ কোটি টাকা
দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এবার আনন্দ ও উৎসব দ্বিগুণ হয়েছে। উৎসবের পরিধি বাড়ার পাশাপাশি মণ্ডপের সংখ্যা ও সরকারি অনুদান—উভয়ই বৃদ্ধি করেছে সরকার।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তে এ বছর দুর্গাপূজা আরও ব্যাপক পরিসরে উদযাপিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০টি বেড়ে মোট ৩৩ হাজার ৮৫১টিতে দাঁড়িয়েছে। মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় ও উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে সার্বিক উৎসব আরও সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজার মণ্ডপগুলোর জন্য সরকারি অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। এই বর্ধিত অনুদান পূজা উদযাপনকে আরও সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Comments