আগস্ট মাসে মহাসড়কে প্রাণ হারিয়েছেন ৪৮১ জন
জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে প্রাণহানির দৈনিক গড় প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ। আগস্ট মাসে মহাসড়কে প্রাণ হারিয়েছে ৪৮১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।
সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন এসব তথ্য জানিয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন তথ্যানুযায়ী, আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রান হাড়িয়েছে ৪৮১ জন মানুষ এবং আহত হয়েছেন ৬৬৪ জন।
সংস্থাটির আরও বলছে, ৫১৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৬ জন। যা জুলাইয়ের তুলনায় ১৫ ভাগ বেশি। সড়কে মোট প্রাণহানির ৩৬ দশমিক ৫৯ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায়।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে, সড়কে সবচেয়ে বেশি ঝুঁকিতে মোটরসাইকেল আরোহীরা। এরপরই রয়েছে পথচারী। একই মাসে সড়কে প্রাণ হারিয়েছেন ১০২ জন পথচারী, যা মোট নিহতের ২১ দশমিক ২০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন।
যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হকের মতে, মহাসড়কে একই লেনে যখন স্বল্পগতির ভ্যান, রিকশা ও থ্রি-হুইলারের সঙ্গে উচ্চগতির ভারী যান এবং মোটরসাইকেল চলে, তখন তৈরি হয় সংঘর্ষের বড় ঝুঁকি।
বিশেষজ্ঞরা বলছে, দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সময়োপযোগী নীতিমালা, প্রযুক্তির ব্যবহার, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং চালক-পথচারীসহ সব সড়ক ব্যবহারকারীর সচেতনতা। একই সঙ্গে সরকারের কার্যকর রাজনৈতিক সদিচ্ছা ও ধারাবাহিক বাস্তবায়ন।
Comments