সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি প্রাইভেটকার দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত চার প্রবাসীর সবার বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। তারা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত দু'জনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন— করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে বাকি দুইজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
জেদ্দা যাওয়ার পথে আকস্মিক এই প্রাণহানির ঘটনায় সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নিহতদের নিজ এলাকাজুড়েও গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমানে বাকি দুই প্রবাসীর পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের কাজ চলছে। পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
Comments