রংপুরে স্বামী-স্ত্রী ও দুই সন্তান হত্যা: দুই যুবক আটক
রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানকে হত্যার ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) ভোরে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃতরা হলেন– সিদ্ধার্থ ও মুগ্ধ। পুলিশ জানিয়েছে, তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
আটক দুই যুবক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। আমরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব বলে জানিয়েছে মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
Comments