বাজেটে সকল প্রকার ফ্রিল্যান্সিং আয়ে কর অব্যাহতির প্রস্তাব
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শুধু আইটি নয়, বরং সকল প্রকার ফ্রিল্যান্সিং আয়ের ওপর কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দেশে শুধু আইটি ফ্রিল্যান্সিংয়ের ওপর কর অব্যাহতি সুবিধা চালু আছে। প্রস্তাবিত বাজেটে এই সুবিধা অন্যান্য সকল প্রকার ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রেও সম্প্রসারণ করার প্রস্তাব করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। সরকারের এই কর অব্যাহতির ফলে ফ্রিল্যান্সাররা তাদের অর্জিত আয় বৈধপথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে আরও বেশি উৎসাহিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
Comments