বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক বাজারে ফের বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা কার্যক্রমে নতুন করে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামের এ ঊর্ধ্বগতি।
হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের শর্তের পর পাল্টা দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতীতে সংঘটিত বিভিন্ন যুদ্ধ, হামলা ও বিক্ষোভে হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ দাবি করায় গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালুর প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে।
এর আগে সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। আজ মঙ্গলবারও (১১ আগস্ট) এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।
আন্তর্জাতিক বাজারে তেলের দামজ বৃদ্ধি পেয়ে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৮ ডলারে এবং মার্কিন ক্রুডের (ডব্লিউটিআই) দাম বেড়ে দাঁড়িয়েছে ৮২ দশমিক ৪৫ ডলারে। গত ৩১ জুলাইয়ের পর উভয় ধরনের জ্বালানি তেলের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ বাজারমূল্য।
সূত্র: আল জাজিরা
Comments