কৃষি বিমা সহজলভ্য করতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও সাবস্ক্রিপশন প্রো-এর অংশীদারিত্ব চুক্তি
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে করে কৃষকদের কাছে কৃষি বিমা সেবার পরিধি আরও বিস্তৃত করতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি এবং সাবস্ক্রিপশন প্রো একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর ইমপ্যাক্ট বিজনেসের প্রধান অনুপম দাশ এবং সাবস্ক্রিপশন প্রো-এর সিইও রাসেল রানাসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সহযোগিতার মাধ্যমে সাবস্ক্রিপশন প্রো তাদের প্ল্যাটফর্মে নির্বাচিত কিছু কৃষি-সংক্রান্ত বিমা পণ্য তালিকাভুক্ত করবে এবং সেগুলোর প্রচার ও বিতরণে কাজ করবে। এর ফলে বাংলাদেশের কৃষকদের জন্য বিমা সেবাগুলো আরও সহজলভ্য ও সুবিধাজনক হবে।
Comments