তিন মাসে খেলাপি ঋণ কমল ৮৭ হাজার কোটি টাকা
দেশের ব্যাংক খাতের বিপুল খেলাপি ঋণ কমতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা বা ৫ দশমিক ১৩ শতাংশ, যা এতদিন পাল্লা দিয়ে বাড়ছিল।
গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকায়। যা মোট ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ। এর আগে গত সেপ্টেম্বরে এ অঙ্ক ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। যা বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা জানান, বিশেষ নীতি সহায়তার মাধ্যমে বিপুল খেলাপি ঋণ পুনঃতফসিল এবং নতুন ঋণ বিতরণে স্বচ্ছতা ও ঋণ আদায়ে নজরদারি বৃদ্ধির কারণেই খেলাপি ঋণ কমতে শুরু করেছে।
সরকার মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণ বিতরণ করা ঋণের ৪৪ দশমিক ৪৪ শতাংশ, বেসরকারি খাতের ব্যাংকে ২৮ দশমিক ২৫ শতাংশ, বিদেশি ব্যাংকে ৪ দশমিক ৫১ শতাংশ এবং বিশেষায়িত ব্যাংকে ৩৯ দশমিক ৭৪ শতাংশ ঋণ খেলাপি হয়েছে।
Comments