গাড়ির জানালা খুলে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
গাড়ির জানালা খোলা থাকার সুযোগে এক ব্যক্তি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়েছে বলে জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে তাঁর ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে।
ফেসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, 'আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছো মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭-৩০ এর দিকের ঘটনা।'
তিনি জানান, ফোন উদ্ধারের চেষ্টা চলছে। এ অবস্থায় কেউ তাঁর ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চাইলে, খোঁজখবর দিলে বা সন্দেহজনক কিছু লিখলে সেটি এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
স্ট্যাটাসে আসিফ নজরুল আরও লিখেছেন, 'দয়া করবেন ফোনটা যেন উদ্ধার হয়। নিজের উপর খুব বিরক্ত হয়ে আছি।'
তবে ঘটনাটি রাজধানীর কোথায় ঘটেছে, ছিনতাইকারীর পরিচয় কিংবা এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ করা হয়েছে কি না, সে বিষয়ে স্ট্যাটাসে বিস্তারিত কিছু জানাননি তিনি।
Comments