রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৯
রাজধানী ঢাকায় নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২২ জন, লালবাগ বিভাগ ২২, ওয়ারী বিভাগ ৩৯, মতিঝিল বিভাগ ৬৬, তেজগাঁও বিভাগ ৬২, মিরপুর বিভাগ ১৪৪, গুলশান বিভাগ ৩৫ ও উত্তরা বিভাগ ৩৯ জন, ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা, ৮৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
Comments