ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। মৃত মুজাহিদুল সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের মৃত গোলাম মওলার ছেলে।
জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পোলিং অফিসার মুজাহিদুল ইসলাম। পরে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে নিয়োজিত অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, 'হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু বলে মনে হচ্ছে।'
Comments