বাউফলে বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ, আহত ২০
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপে জামায়াত ও বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয়পক্ষের ২০ জন আহত হয়। রোববার বিকেলে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজারে এ সংঘর্ষ হয়।
আহতদের চন্দ্রদ্বীপ থেকে ট্রলারযোগে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাউফল সদর উপজেলা থেকে নদী ও সাগর বেষ্টিত একটি বিচ্ছিন্ন দ্বীপ চন্দ্রদ্বীপ ইউনিয়ন। যেখানে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা ঘিরে প্রায়ই নানা ধরনের ছোটখাট অপ্রীতিকর ঘটনা ঘটছে। এর জের ধরেই আজ সংঘর্ষ হয়েছে।
জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমার কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপির লোক হামলা চালায়। এতে আমার ২০ কর্মী আহত হয়েছে।
এ বিষয় বাউফল-২ আসনের বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার বলেন, তারা আমার একজনকে কুপিয়েছে। বর্তমানে সে হাসপাতালে আছে। এ বিষয়ে এখন আমি আর কিছু বলতে পারবো না।
এদিকে বাউফল হাসপাতালে আহতদের নেওয়ার পরপরই জামায়াত এবং বিএনপি সমর্থিত কর্মীরা হাসপাতাল কম্পাউন্ডের চারপাশে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা হয়। গুরুতর আহত একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম জানা যায়নি।
a
Comments