আজ কেমন থাকবে রাজধানীর আকাশ, জানাল অধিদপ্তর
রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আকাশমেঘলা থাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম সীমান্ত থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৮ সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।
Comments