পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকদের বৈঠক
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের কূটনীতিকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে। এ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরপর বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। এর অংশ হিসেবে কূটনীতিকরা পৃথকভাবে তার সঙ্গে বৈঠক করেন।
Comments