বাংলাদেশের ব্যক্তিগত তথ্য হ্যাক করে নিয়ে যাচ্ছে ভারত: রিজভী
জাতীয় নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর সুরক্ষা এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য প্রযুক্তির বিপ্লবে জাতীয় প্রতিরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করনীয় শীর্ষক বিশেষ সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদি আইসিটি ফোরাম।
রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর ইন্জিনিয়ারর্স ইনিস্টিউট প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বক্তৃতায় তিনি বলেন, 'বাংলাদেশের ব্যক্তিগত তথ্য হ্যাক করে নিয়ে যাচ্ছে ভারত।'
রিজভী আরো বলেন, 'প্রযুক্তি যখন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সে বিপজ্জনক হয়ে যায়। তাই এটাকে দ্রুত নিয়ন্ত্রণ করে রাখতে হবে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতিসংয়ে বাংলাদেশের স্থানীয় মিশনের রাষ্ট্রদূত ও উপ-স্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামান, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহবায়ক, প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।
Comments