তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন 'কপ-৩১' (COP31)-এর মূল অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থলে এসে পৌঁছান। এবারের এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
এর আগে তিন দিনের সরকারি সফরে তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী। গত মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
উল্লেখ্য, এই সরকারি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তুরস্কে অবস্থান করছেন।
Comments