পুলিশ পরিদর্শক থেকে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
পুলিশের ৬৭ জন পরিদর্শককে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
আদেশে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। অবিলম্বে এ পদোন্নতির আদেশ কার্যকর হবে।
Comments