হাসপাতালের সিসিইউতে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মঈন খানকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এদিকে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় হাসপাতালে গিয়ে মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
Comments