বাংলাদেশে দুর্গাপূজার পরিবেশ নিয়ে সন্তুষ্ট ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে অত্যন্ত উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি আশা প্রকাশ করেছেন, এই উৎসবের আনন্দ ও সৌহার্দ্য দুই দেশের মানুষের পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় সার্বজনীন পূজা কমিটির দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
মণ্ডপ পরিদর্শনের সময় নিজের অনুভূতির কথা জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, "আমি হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে।" এ সময় তিনি বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেওয়া সার্বিক নিরাপত্তাব্যবস্থার প্রতিও গভীর সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসবের এই পবিত্র দিনগুলোর মধ্য দিয়ে মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনের বন্ধন আরও বেশি দৃঢ় হবে।
Comments