সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১১ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন লে. কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.) এবং লে. কাজী গুলশান আরা (অব.)
ডিবি সূত্রে জানা যায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে তাদের আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Comments