একদিনে হাম উপসর্গে মৃত্যু আরও ৭, নতুন আক্রান্ত ১২৭৩ জন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছেন। একই সঙ্গে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৩ জন।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে তিনজন, খুলনায় একজন ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।
Comments