হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন।
আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) প্রসিকিউশনের পক্ষ থেকে এই আপিল করা হয়।
এর আগে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। তবে রায়ের পর ইনুর বিরুদ্ধে আনীত অভিযোগ ও অপরাধের মাত্রা বিবেচনায় এই সাজা পর্যাপ্ত নয় বলে মনে করে প্রসিকিউশন। তাই তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে
Comments