ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে পাঁচ লাখ টেস্ট কিট সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সারা দেশের উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে এসব কিট সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া 'এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক কিট' হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু টেস্ট কিট মজুদ রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগ নির্ণয় পরীক্ষাগার (ল্যাবরেটরি) ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক খোঁজখবর নেন।
Comments