খুব দ্রুতই তথ্য কমিশন গঠন করা হবে: ডা. জাহেদ উর রহমান
খুব দ্রুতই তথ্য কমিশন গঠন করা হবে এবং এ সংক্রান্ত প্রক্রিয়া বর্তমানে একদম শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনে আয়োজিত 'আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস'-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।
আলোচনা সভায় ডা. জাহেদ উর রহমান বলেন, সমাজে সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করা গেলে যেকোনো ধরনের গুজব ও অপতথ্য খুব সহজেই ঠেকানো সম্ভব। তথ্য কমিশন গঠনের মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষের তথ্য পাওয়ার মৌলিক অধিকার সুনিশ্চিত করা।
তিনি আরও বলেন, জনগণের তথ্য পাওয়ার অধিকার যেন কোনোভাবেই বাধাগ্রস্ত বা ক্ষুণ্ন না হয় এবং পুরো প্রক্রিয়াটি যেন সর্বোচ্চ স্বচ্ছতা ও সঠিক নিয়মে পরিচালিত হয়, তা নিশ্চিত করতেই কমিশন কাজ করবে। এছাড়া অপতথ্য মোকাবিলায় কেবল জনসচেতনতা বাড়ালেই চলবে না, এর পাশাপাশি একটি কার্যকর আইনি কাঠামো থাকা অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
Comments