ঢামেকে ২ কারাবন্দির মৃত্যু
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ২ কারাবন্দির মারা গেছে। ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশের (৩৮) মৃত্যু হয়।
কারারক্ষী আমিনুল ইসলাম জানান, মৃত ইফতেখার মাহমুদের বাবার নাম মাহবুব আলম, বাসা রাজধানীর মিরপুরের পীরেরবাগে। গত ১৯ সেপ্টেম্বর কারাগারের ভেতরেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে তিনি মারা যান।
কারারক্ষী মাসুম জানান, হাজতি তোফাজ্জল হোসাইন পলাশের বাবার নাম আলী হোসেন, বাসা দারুস সালাম থানার বাগবাড়ী এলাকায়। বুধবার রাতে হঠাৎ কারাগারে অচেতন হয়ে পড়েন তিনি। রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
Comments