বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকর ও জোরালো ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কীভাবে আরও বৃহৎ পরিসরে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, সে বিষয়ে অংশীজনদের সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের পটভূমিতে দেশের রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনার বিষয়টিও বৈঠকে বিশেষভাবে স্থান পায়।
জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের দীর্ঘদিনের গঠনমূলক ভূমিকার উচ্চ প্রশংসা করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে জাতিসংঘকে আরও নিবিড়ভাবে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Comments