মৎস্য অধিদপ্তরের পদক্ষেপে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
মৎস্য অধিদপ্তর থেকে দেওয়া ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে বর্তমানে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি পুরোপুরি বন্ধ রয়েছে।
গত ২২ সেপ্টেম্বর মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক স্বাক্ষরিত এক চিঠিতে এই ১০৩টি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই আমদানি প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
হঠাৎ করে এমন সিদ্ধান্তে আমদানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ব্যবসায়ীরা জানান, ভারতের বাজারে আগেই ইলিশ কেনা বা বুক করা ছিল, যা এখন কম দামে ফেরত দিতে হতে পারে। এর ফলে পরিবহন ও আমদানি খরচ মিলিয়ে বড় লোকসানের শঙ্কা তৈরি হয়েছে। আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া মৎস্য অধিদপ্তরের চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
Comments