৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ নির্মাণ এবং চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মিঞা গোলাম পরওয়ার বলেন, 'আমাদের লংমার্চে সড়কের দুই ধার দিয়ে কোটি মানুষ এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে দাঁড়িয়ে থাকবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম লংমার্চের তুলনায় দ্বিতীয় লংমার্চে দেশের মানুষের অংশগ্রহণ আরও কয়েকগুণ বাড়বে।' এই লংমার্চকে কেন্দ্র করে নেতাকর্মীদের যেকোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার জন্য কঠোরভাবে আহ্বান জানান তিনি।
লংমার্চের কারণে সাধারণ মানুষের কিছুটা কষ্ট হতে পারে উল্লেখ করে তিনি এজন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি, লংমার্চ সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন জামায়াতের এই সেক্রেটারি জেনারেল।
Comments