একনেকের সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৬ মেগা প্রকল্প
প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় একনেক সভা শুরু হয়। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি অষ্টম একনেক সভা।
সভায় সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।
বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা হতে যাচ্ছে বলে জানানো হয়েছে।
Comments