বাংলাদেশের ঋণমান ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ এ উন্নীত
বাংলাদেশের সার্বভৌম ঋণমানের পূর্বাভাস 'নেগেটিভ' বা ঋণাত্মক থেকে উন্নীত করে 'স্থিতিশীল' করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেটিং সংস্থা মুডি'স রেটিং। রাজনৈতিক ও বাহ্যিক অর্থনৈতিক চাপ হ্রাস, বৈদেশিক মুদ্রার রিজার্ভে গতিশীলতা এবং রেকর্ড পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ধারাবাহিকতার কারণে এই ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত সংস্থাটির সর্বশেষ মূল্যায়নে বাংলাদেশের দীর্ঘমেয়াদী 'ইস্যুয়ার' এবং 'সিনিয়র আনসিকিউরড' রেটিং 'বি২' এবং স্বল্পমেয়াদী ইস্যুয়ার রেটিং 'নট প্রাইম' হিসেবে অপরিবর্তিত রাখা হয়েছে।
Comments