আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশ অশান্ত করতেই জামায়াতের লংমার্চ: রাশেদ খান
আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে দেশকে অস্থিতিশীল ও অশান্ত করে তোলার চেষ্টা চালাচ্ছে জামায়াত। দলটির একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই গভীর ষড়যন্ত্রেরই অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভারত সফর প্রসঙ্গে রাশেদ খান বলেন, ভারতের পক্ষ থেকে একের পর এক অনুরোধ সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের স্বার্থে এখনই ভারত সফরে যাচ্ছেন না। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না বলেও তিনি দৃঢ় মন্তব্য করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন ও বর্তমান সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
Comments