রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে 'মহামান্য' বা 'মাননীয়' কিংবা এজাতীয় কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
পরিপত্রে জানানো হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর 'মহামান্য' বা 'মাননীয়' শব্দগুলো লেখা যাবে না।
সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ সকল দপ্তরকে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্দেশ জারির দিন থেকেই এই আদেশ কার্যকর করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
Comments