আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, থাকবেন প্রধানমন্ত্রী
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন।
দলীয় সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়েই আলোচনা সভা শুরু হবে।
এর আগে গত ৩০ আগস্ট দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
Comments