ভারতীয় ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ
ভারতের ভিসার জন্য আবেদনকারীদের বিভিন্ন প্রতারক চক্র ও দালালদের বিষয়ে সতর্ক থাকার কড়া বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বিভিন্ন দালাল ও অসাধু চক্র 'নিশ্চিত ভিসা', 'দ্রুত প্রক্রিয়াকরণ' এবং 'নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট'-এর মতো ভুয়া প্রলোভন দেখিয়ে ভিসাপ্রত্যাশীদের প্রতারিত করার চেষ্টা করছে। এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে আবেদনকারীদের আর্থিক ক্ষতির পাশাপাশি ভিসা আবেদন ও মূল্যবান সময় নষ্ট হতে পারে বলে সতর্ক করেছে হাইকমিশন।
ভিসাপ্রত্যাশীদের কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা কোনো ধরনের ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিশেষ করে ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
Comments