খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল, বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল শনিবার (১৫ আগস্ট)। এ উপলক্ষে দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১১টায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের নিজ নিজ এলাকায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর কিডনি, ফুসফুস, হৃদ্যন্ত্র ও চোখেও দীর্ঘস্থায়ী সমস্যা ছিল।
হার্ট ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর গত বছরের ২৩ নভেম্বর চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তদারক করে।
আগস্টের শুরুতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
Comments