বাংলাদেশ ভ্রমণ নিয়ে ‘উচ্চমাত্রার’ সতর্কতা কানাডার, পার্বত্য চট্টগ্রামে না যাওয়ার পরামর্শ
বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। নতুন নির্দেশনায় বাংলাদেশকে 'উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন'-এর তালিকায় বহাল রাখা হয়েছে। তবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে দেশটি।
গত ১০ আগস্ট কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, আদালতকেন্দ্রিক কার্যক্রম এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আকস্মিক বিক্ষোভ ও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এসব পরিস্থিতির কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং সহিংসতার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত কানাডার নাগরিকদের যেকোনো জনসমাগম ও বিক্ষোভস্থল থেকে দূরে থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিষয়ে সতর্কতার মাত্রা আরও বাড়িয়েছে কানাডা। অঞ্চলটিতে রাজনৈতিক সহিংসতা, সংঘাত ও অপহরণের উচ্চ ঝুঁকি রয়েছে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments