প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতীয় হাইকমিশনার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ঢাকা-দিল্লির সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রীর গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর আগে রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গা উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যকার সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এই সুসম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখার প্রত্যাশা করেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, "তারেক রহমান একজন জনবান্ধব নেতা। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।"
সাধারণ মানুষের ভিসা প্রাপ্তির খরচ কমানো, ভিসা আবেদন কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা রয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার।
Comments