বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি। মঙ্গলবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের আহ্বান জানান। জবাবে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে এবং প্রক্রিয়াজাত খাদ্য, তথ্যপ্রযুক্তি, এআই ও কৃষিভিত্তিক শিল্পে সৌদি আরব বিনিয়োগে আগ্রহী।
এছাড়া বৈঠকে দুই দেশের মধ্যকার কৌশলগত সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতশেষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান, যা প্রধানমন্ত্রী সাদরে গ্রহণ করেন।
Comments