কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের প্রেসসচিব উম্মে মারুফা
ভারতের কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা।
সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব গোলাম রব্বানীর সই করা ওই আদেশে এই তথ্য জানানো হয়।
নিয়োগের শর্তাবলি: যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পুরোপুরি পরিত্যাগের শর্তে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্তাদি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে জনস্বার্থে জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২২ জুলাই কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) পদত্যাগ করায় পদটি শূন্য হয়।
Comments