আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহের মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, সংকট নিরসনে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সোমবার (২৭ জুলাই) দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট এই সংকট কাটাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। আমদানিকৃত এসব যন্ত্রাংশ দ্রুত খালাসের ব্যবস্থা নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। শিল্পখাতে গ্যাস সংকট চিরতরে দূর করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে। বিগত সরকারের নীতিহীন ও অপরিকল্পিত স্বল্পমেয়াদী প্রকল্পের সমালোচনা করে তিনি জ্বালানি খাতে টেকসই সমাধানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
Comments