ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী
প্রশ্নফাঁসের অভিযোগ ও টানা আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। তিনি তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৫ দিন ধরে চলা আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান উল্লেখ করেন, চলমান পরিস্থিতিকে 'রাষ্ট্রবিরোধী শক্তি' যেন অপব্যবহার করতে না পারে, সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারী সংগঠন 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
নতুন দায়িত্ব পাওয়ার আগের দিন প্রহ্লাদ যোশী বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সাধুবাদ জানিয়ে আন্দোলন যাতে অন্য কোনো পক্ষের স্বার্থে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
সূত্র: এনডিটিভি
Comments