এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ দিকেই এই ফলাফল প্রকাশ করা হতে পারে।
জানা গেছে, ১৮ লাখ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক ও শিক্ষকরা ফলাফলের অপেক্ষায় রয়েছেন। আগামী ৩০ জুলাই এসএসসির ফল প্রকাশ করা হতে পারে। শিক্ষা বোর্ডগুলো ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুত করার কাজ চালিয়ে যাচ্ছে। নিয়মানুযায়ী পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে অর্থাৎ ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে ফল প্রস্তুত করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২০ মে শেষ হয়েছিল।
Comments