দেশে ফিরলেন স্পিকার
চিকিৎসাসংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এদিকে রাষ্ট্রপতির পদ থেকে আজ শুক্রবার বা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাকে তিনি পদত্যাগের কারণ হিসেবে দেখাতে পারেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদত্যাগের পর চিকিৎসার জন্য তিনি বিদেশে যাবেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকারকে সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়।
বঙ্গভবন সূত্রে জানা যায়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফেরার পর তার কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র কবে হস্তান্তর করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Comments