ভিসা আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস: নিজ দেশ থেকেই আবেদনের পরামর্শ
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য একটি জরুরি ও কঠোর বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
আজ রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় যা বলা হয়েছে, কোনো আবেদনকারী যদি নিজ দেশ বাদ দিয়ে অন্য কোনো দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে আবেদন করেন, তবে তাঁর ভিসা অনুমোদনের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। অর্থাৎ, অন্য দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া বেশ কঠিন হবে। নিজ দেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে ভিসার আবেদন করার পর যদি তা প্রত্যাখ্যান করা হয়, তবে আবেদনের জন্য পরিশোধিত ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।
তাই যেকোনো ধরনের আর্থিক ক্ষতি ও ভিসা বাতিলের ঝুঁকি এড়াতে বাংলাদেশের নাগরিকদের নিজ দেশের অর্থাৎ ঢাকার মার্কিন দূতাবাস থেকেই ভিসার প্রক্রিয়া ও ইন্টারভিউ সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
Comments