হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১৫৪ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছে ৬৩১ জন।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৭২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৮২ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৪০ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ২৮ জন এবং রংপুরে ৮ জন মারা গেছে।
Comments