ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৪
দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন।
আজ সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ১ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন এই ৫ জনের মৃত্যু নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী প্রবণতায় সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার এবং বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Comments